বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ পরিচালনা করবেন যারা

ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬, (বাসস) : আগামীকাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ার খেলা পরিচালনা করবেন। 

বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করার জন্য আম্পায়ারের তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

শুধু গ্রুপ পর্বের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারের তালিকা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার এইট ও নকআউট পর্বের ম্যাচ রেফারি ও আম্পায়ারের তালিকা পরে প্রকাশ করবে আইসিসি। 

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। ম্যাচটি পরিচালনা করবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা ও নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস। 

আইসিসির ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার।

আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ), গাজী সোহেল (বাংলাদেশ), কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, রডনি টাকার, নিতিন মেনন, আহসান রাজা, ক্রিস গ্যাফানি, পল রেইফেল, অ্যালেক্স ওয়ার্ফ, স্যাম নোগাজস্কি, ডোনোভান কখ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জয়ারামন মাদানাগোপাল, আল্লাহুদ্দিন পালেকার, আসিফ ইয়াকুব, ক্রিস ব্রাউন, কে এন এ পদ্মনাভান, ল্যাংটন রুসেরে, লেসলি রেইফার, রাভীন্দ্রা বিমালাসিরি, রোল্যান্ড ব্ল্যাক ও ওয়েন নাইটস।