শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর প্রাথমিক পর্বের পঞ্চম রাউন্ডের খেলা শেষে মানহা’স ক্যাসেলের অনতু চৌধুরী পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মো: মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো: আজমাইন পারভেজ সায়র ও রায়ান রশিদ মুগ্ধ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
চার পয়েন্ট করে নিয়ে জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো: সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার শরীয়তউল্লাহ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, গোলাম মোস্তফা ভূঁইয়া, ফিদে মাস্টার মো: সাইফ উদ্দীন, মো: ইফতেখার আলম, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, খন্দকার নজরে মাওলা ও মো: মনিরুজ্জামান মাসুদ।
পঞ্চম রাউন্ডের খেলা আজ বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় অনতু চৌধুরী ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। আজমাইন পাভেজ সায়র ফিদে মাস্টার মো: শরীফ হোসেনকে, মো: মাছুম হোসেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, গোলাম মোস্তফা ভূঁইয়া মিহির লাল দাসকে, খন্দকার নজরে মাওলা দেলোয়ার হোসেনকে, শরীয়তউল্লাহ মুহতাদি তাজওয়ার নাশিদকে, মো: মনিরুজ্জামান মাসুদ ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারকে, যোয়ার হক প্রধান মো: আনিসুজ্জামান মল্লিককে ও মো: সাইফ উদ্দীন মো: গাজী মিয়াকে পরাজিত করেন।
মো: ইফতেখার আলম স্বর্নাভো চৌধুরীর সাথে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জম ক্যান্ডিডেট মাস্টার মো: সাজিদুল হকের সাথে, মো: নাসিম হোসেন ভূঁইয়া মো: আবু হানিফের সাথে, মো: সোহেল মাহতাবউদ্দিন আহমেদের সাথে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ তামিদুল হকের সাথে, মো: শাহজাহান মন্ডল মো: আব্দুর রউফ আজিজের সাথে ও সাফায়াত কিবরিয়া আজান আয়ান রহমানের সাথে ড্র করেন।
আগামীকাল বেলা ৩.০০টা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।