শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও ইতালি।
গতরাতে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ৬১ রানে হারায় স্কটল্যান্ডকে। অন্য ম্যাচে ইতালি ১০ রানে জয় পায় কানাডার বিপক্ষে।
স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারউইশ রাসুলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে আফগানিস্তান। রাসুলি ৭টি চার ও ৫টি ছক্কায় ৪৬ বলে ৮৪ রান করেন।
জবাবে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। বল হাতে অস্ট্রেলিয়ার আজমতুল্লাহ ওমারজাই ১৪ রানে ৩ উইকেট নেন।
কানাডার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান করে ইতালি। তিন নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জেজে স্মুথস। ১৫৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান তুলে ম্যাচ হারে কানাডা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৭ রান করেন অধিনায়ক দিলপ্রিত বাজওয়া।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।