বাসস
  ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:০৯

এমএ জব্বার স্মৃতি টেনিস শুরু শনিবার

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২১ (বাসস) : ইঞ্জিনিয়ার্স  ইনিস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) অন্যতম প্রতিষ্ঠাতা প্রকেীশলী এম এ জব্বাারের  স্মৃতিতে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের(ইআরসি) আয়োজনে ১৮তম প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে  আগামী শনিবার।  এ  উপলক্ষে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত  সংবাদ সম্মেলনে আসরের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন  টুর্নামেন্ট ডিরেক্টর প্রকৌশলী ছানাউল হক বকুল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামীনুর রশিদ তুর্য, ইআরসি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান, অর্থ সম্পাদক এসএম গালিব ও কো অর্ডিনেটর সিরাজ মিনহাজ।
আসরে ৩১ ক্লাবের প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেবেন।  নারী ও পুরুষ বিভাগে অর্থ পুরস্কার প্রদান করা হলেও বালক ও বালিকা   বিভাগে ট্রফি প্রদান করা হবে।  প্রতিযোগিতার মোট বাজেট  তের লাখ টাকা প্রদান করবে ম্যাক্স গ্রুপ।  প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।