বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হাসান মাহমুদ টুকু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল এবং সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলীম।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পক্ষ থেকে সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানানো হয়েছে।