বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৮

জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ছবি: বাসস

গাইবান্ধা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।

আজ দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

শামীম কায়সার লিংকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন; ঐক্যবদ্ধ হতে হবে।  ইউনিয়নের ওর্য়াড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে। 

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
 
এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।