শিরোনাম

যশোর, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ শার্শা উপজেলার সীমান্তে অভিযানকালে ভারতীয় শাড়ি, ফুচকা, চকলেট ও কসমেটিকস সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) -এর বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় শাড়ি ৬৯টি, তিনটি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, চারকেজি জিরা, দুইকেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি বিভিন্ন কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।