বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১৬:০২

রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯ 

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘন্টায় উত্তরা পশ্চিম থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম হোসেন (২০), মো.মিজানুর রহমান মিজান (৪৫), মো. সম্রাট মিয়া (১৯), মো. বাবু মিয়া (২৩), দূর্জয় সরকার (১৯), তানজিম ইসলাম (১৯), সোহেল মোল্লা (৪৫), মো. জুয়েল আহমেদ (২৪), লাল মিয়া (৩৫), মো. সুজন ইসলাম (২৯), মো. আরিফ (৩৩),বাবু (২৩), মো. সোহেল (২৫), নাজিম (২০), সাগর সিকদার (৩৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. আশিক (২০), আমির হামজা (২০) এবং মো. আরিফ খান (২৫)।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকতৃরা হলো- মো. মিন্টু শেখ (৪৩), মো. এনামুল হক (৫৪), মো. আব্দুল কাদের (৩৮), ছোলেমান বেপারী (২১), মো. ফরহাদ ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৫), সোহেল রানা (৪৭), মো. রবিউল ইসলাম (১৯), মো. শামীম (১৯) এবং মো. মাসুম বিল্লাহ (২০)। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।