বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৮:৫৪

শিল্পকলায় শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘আমি হব সকাল বেলার পাখি’

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): শিশু-কিশোরদের প্রাণের উচ্ছ্বাস ও সৃজনশীলতার সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে শিল্পকলায় অনুষ্ঠিত হবে ‘আমি হব সকাল বেলার পাখি’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তৃতা করবেন, একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।