শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ১১, পল্টন থানা ২১, সবুজবাগ থানা পাঁচ জন, খিলগাঁও থানা সাত জন, রামপুরা থানা নয় জন, শাহজাহানপুর থানা ১০ ও মুগদা থানা ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।