বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৯:০৯

ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২২ 

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়েছে। 

গেফতারকৃতরা হলো- রাকিব, মো. শাকিল, লিপি খাতুন, শ্রী বিশ্বনাথ ঋষি, আব্দুর রহিম, মো. মনির হোসেন, মো. হানিফ, অপু ইসলাম, মো. সোহেল, মো. রানা, মো. সেলিম, সিয়াম, মোহাম্মদ আলী, জামাল, মো. সোহান, আকাশ নুরনবী, জাহিদ হাসান, মো. আসিফ মিয়া, মনোয়ার হোসেন বাবু, সিয়াম, মো. মিন্ট ও রনি।

গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।