শিরোনাম

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৪১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ১৮ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ৪ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৮০ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ১৫ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১ টি মোটরসাইকেলসহ মোট ১৬২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৩০ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি, ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ২৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ২০৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮১ টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।