শিরোনাম

সিলেট, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : সিলেট শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫।
৮৯ হাজার ৪২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যা গত বছরের চেয়ে ১০ শতাংশ কম।
এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।
আজ সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন।
যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিল ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
জিপিএ-৫ ও পাসের হার, উভয় ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ছাত্রীরা।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
২০২৪ সালে ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। তবে এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে ২২২ জন।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৬১৪ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পাসের হারে এগিয়ে সুনামগঞ্জ, আর জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মৌলভীবাজার।
৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সিলেট জেলায়, ৩৫ হাজার ৩৩১ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন।
জেলার ৩৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৯৪টি।
মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন, যাদের মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন ও ছাত্রী ১২ হাজার ২৮২ জন।
জেলার ১৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন।
জেলার ২৩৪টি প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।
হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন, যাদের মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯হাজার ৭৩১ জন।
জেলার ১৭৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেন।