শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : নারী মরদেহের পোস্টমর্টেম (ময়নাতদন্তে) নারী ডোম নিয়োগের নির্দেশনার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।
এই আইনজীবী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রিটের বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে হাইকোর্টে এ রিটটি করেন।