বাসস
  ২২ জুন ২০২৬, ১৬:২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩ 

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ গতকাল তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. ফয়সাল, রনি, রিদয়, মো. স্বপন, মো. হাসান, মো. মহিন, মো. রাব্বি, মো. মনির হোসেন, মো. আল আমিন, মো. রাকিব হাসান, মো. শফিকুল ইসলাম ও আব্দুল মালেক। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।