বাসস
  ২১ জুন ২০২৬, ১৮:০৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শনিবার অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২০ টি মোটরসাইকেলসহ মোট ৬২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ৬ টি ট্রাক, ২৭ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২৮ টি কাভার্ডভ্যান, ৮৫ টি সিএনজি ও ২১৪ টি মোটরসাইকেলসহ মোট ৪০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৮ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১২৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ১৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি, ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ৩২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০ টি বাস, ৬ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৬৯ টি সিএনজি ও ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৩২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১১৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৮০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।