বাসস
  ২০ জুন ২০২৬, ১৯:১১

রাজধানীর মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস): অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুর ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা ও মুগদা থানা পুলিশ। শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জাহাঙ্গীর (৫০), মো. রাব্বি (১৮), মো. আনোয়ার হোসেন (৩৩), হাঞ্জেল (৩০), মো. রুবেল (৩৫), মো. মিজান (৩৫), আব্দুর রহিম (৩২), মো. মেহেদী হাসান (২৩), মো. লিটন (৩৫), মো. মান্নান (৪০), মো. রোমান (২০), মো. ফারুক মিয়া (৩২), মো. শাহিনুর (৩২), মো. বাবু মিয়া (৩৮), খন্দকার মাহবুব বাপ্পী (৩৬), মো. ফজলুল করিম শাকিল (৩৬), মো. মিলন খান খাদেম (৪৮), মো. মিশু হোসেন (৩৯), হাসিবুল হাসান (২১), আহসান চৌধুরী (২২), মো. আরমান (২৩), মো. রেদোয়ান (২৮), মো. শহিদুল ইসলাম (৫০), মো. জনি হাওলাদার (৩১), মো. নাজমুল হক (৩২), মো. শান্ত (১৯), মোহাম্মদ (২৪), মোছা. মিতু (২৫), নার্গিস আক্তার ও মো. আবুয়াচ (২৭)।

অন্যদিকে মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. শামীম (২২), মো. বাহাদুর তালুকদার (৩০), মো. শাওন (২৭), মো. রামিম খান ওরফে শান্ত (২৪), মো. মুন্না (৪০), সালেহ মোহাম্মদ (৫৪), রাকিব হোসেন (২৪), রিয়া আক্তার (১৯), আবু হোসেন (২৯), শান্ত ফয়সাল বাদশা (২৬), সাইমন কবির চৌধুরী (৩৫) ও তারেক কবির চৌধুরী (৩৬)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।