বাসস
  ১৯ জুন ২০২৬, ২২:২৮

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বাংলা একাডেমি মহাপরিচালকের শোক

কবি আল মুজাহিদী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুন, ২০২৬ (বাসস) : বিশিষ্ট কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, আল মুজাহিদী বাংলাদেশের কবিতাঙ্গনের এক সুপরিচিত নাম। দেশজ ইতিহাস-ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনার পাশাপাশি বিদেশি পুরাণের সৃজনশীল ব্যবহারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কবিতা বিষয়ক গদ্য রচনা, বিভিন্ন ভাষার কবিতার অনুবাদ এবং শিশুকিশোর সাহিত্যেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

শোকবার্তায় মহাপরিচালক বলেন, সাহিত্য সাময়িকী সম্পাদনার ক্ষেত্রেও আল মুজাহিদী স্মরণীয় হয়ে থাকবেন। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে বাংলা একাডেমির কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

মোহাম্মদ আজম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কবি আল মুজাহিদী আজ (শুক্রবার) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।