শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. গোলাপ মিয়া (৫২), মো. জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মোছাম্মত মেহেজাবিন (১৯), মো. আব্দুর রহিম (১৯), নিলয় (২১), মো. আমির (২২), মো. আতাউর রহমান (২৩), মো. হাসান (২৫) ও মো. রাসেল বেপারী (৩২)।
এদিকে মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), মো. আলম (৫২), শাহীদা বেগম (৪৪), মো. ইয়াসিন (২২), মো. সাকিব (২১), মো. সানি (১৮), মো. আল আমিন (১৮), মো. সাজ্জাদ (২৭), মো. রাব্বি (১৯), মো. জুব (১৮), মো. রানা (৩২), মো. সুজন মিয়া (২৫), মো. মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) ও মো. ইয়াছিন (৩১)।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।