শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস): পুলিশ কনস্টেবল পদে চাকরি দেবে বলে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে রাাজধানীর শাহবাগ থানার একটি হোটেলে বসে মো. এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। এসময় এক ব্যক্তির ছেলেকে পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকা অভিযান পরিচালনা করে প্রতারক মো. এরশাদ আকন্দকে গ্রেফতার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।