বাসস
  ১৮ জুন ২০২৬, ১৮:৪২

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে- তেজগাঁও থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানা ৫ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।