শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২৬টি কাভার্ডভ্যান, ১০৬টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ১৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি, ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২১৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৭টি গাড়ি ডাম্পিং ও ৪৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।