বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

বিজিবি’র অভিযানে আগস্ট মাসে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালানকৃত পণ্যসামগ্রী জব্দ করেছে।  

আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬ পিস  শাড়ী, ৩ হাজার ৯৬২ পিস থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরী পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা, ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫  কেজি সুপারি, ৪১৮টি মোবাইল সেট, ৭ হাজার ৮৪৮ পিস  মোবাইলের ডিসপ্লে, ৩৪ হাজার ১১১ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১ হাজার ৭৫৮টি চশমা, ৩ লাখ ৭৮ হাজার ২৩২ হাজার প্যাকেট চকলেট, ৭ হাজার ৬৩৭ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭  কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জালানী তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, নয়টি কষ্টি/বেলে পাথর, ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, তিনটি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগারি, ৯১টি মোটরসাইকেল এবং ৮৩টি বাইসাইকেল/ভ্যান ও ৯৭টি নৌকা।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১৪টি দেশী/বিদেশী পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ। 

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, চার কেজি ক্রিষ্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশী মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২২ হাজার ৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ , ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট।