শিরোনাম

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মধু মিয়া (৪৭), আদম আলী (৭০), গোলাম আজম সৈকত (৪৫), রাব্বি সরদার (১৮), হৃদয় (৩৫), মো. ইয়ামিন ওরফে আকাশ (২০), মো. আব্দুল হামিদ (৩৮), মো. সোহেল মিয়া (২৫), মো. নাহিরুল ইসলাম (১৮), এমডি মিনহাজ খান (১৯), মো. শাকিল (২৫), মো. মামুন (৩৬), মো. শফিকুল ইসলাম (৪১), মো. কামাল হোসেন (৩০), মো. আকবর হোসেন সোহেল (২৮), মোশারফ বয়াতী (২২), কাজী সাইফুজ্জামান জিয়া (৪৭), হাশেম আলী (৪৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি তিনজন, পরোয়ানাভুক্ত একজন ও মোবাইল কোর্টের আসামি ১৫ জন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।