বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:০৫

পুলিশকে চাপাতি দিয়ে আঘাতের ঘটনায় গ্রেফতার ৬

 ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর আদাবরে পুলিশকে ধারালো চাপাতির আঘাতে আহত করার ঘটনায় এক্সেল বাবু এবং কব্জিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিযুক্ত আবু সাইদসহ  ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২ । 

র‌্যাব জানায়, রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক-৭ এলাকায় অভিযান চালিয়ে গতকাল অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু এক্সেল বাবু (৫৭) ও কব্জিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড  ইন কমান্ড আবু সাইদ (৩৩), রাশেদ খন্দকার  (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) ও মো. তরিকুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, গতকাল রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক-৭ এলাকায় বিকাশের একটি দোকানে ঢুকে এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আদাবর থানা পুলিশ অভিযুক্ত ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালালে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হন।
 
গ্রেফতারকৃতদের বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।