বাসস
  ১৬ জুন ২০২৬, ২১:৫৬
আপডেট : ১৬ জুন ২০২৬, ২১:৫৮

মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড ডিএসসিসির

ছবি : বাসস

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে আজ উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিন জন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে একজন মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অন-স্পট) নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রয় করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।