শিরোনাম

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪২ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ১ হাজার ছয় জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ৮৭ হাজার ৯২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জন।
গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।