বাসস
  ১৬ জুন ২০২৬, ১৮:২৪

রাজধানীতে বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেফতার

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুগদা থানা পুলিশ সোমবার এ অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. মানিক মিয়া, মো. হেলাল উদ্দিন, মো. সায়েম শেখ, মো. সিয়াম, মো. আপন, মো. কাজল, মো. সুজন, মো. মেহেদী, মো. মুন্না আজিজ, মো. ফাহিম ও মো. রুবেল আহমেদ।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।