শিরোনাম

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলোÑ মো. আলফাজ হোসেন খান (২৫), মৌসুমী আক্তার (৩০), রুপা (৩২), মো. জাহিদ হাসান (৩২), রিফাত (২৫), আকবর (১৯), মো. মিঠু শিকদার (২৪), মো. সোহেল (৩৩), তাইজুল ওরফে তানিম (২২), নাহিদ (১৯), মো. সাগর (১৯), মো. হৃদয় (২২), মো. মামুন তালুকদার (২১), মো. আশিকুর রহমান (৩৩), ফয়সাল আহম্মেদ রাব্বী (২৫), মো. শান্ত (২১), মো. হোসেন (১৯), রিফাত (২০), মো. রিপন (৩২), মেহেদী হাসান (২৩), মো. রিপন হাওলাদার, মো. আনিছুর রহমান (৫০), মো. সাইফুল ইসলাম (৪৮), মো. সোহেল (৩৮), মো. সুমন হাওলদার (৩৪), মো. লালন (৪৫), মো. বাবুল (৫০), মো. রওশন আলী (৪৯), মো. আশরাফ উদ্দিন (৪৬), মো. বশির আহম্মেদ (৪২), রিপন (৪৫), মো. রনি (২৩), ইসমাইল হোসেন (২৩), মো. সোহেল (২০), রেশমা বেগম (২৯), শিমা বেগম (৩৯), ফাহিমা বেগম (১৯), নুসরাত জাহান সুমনা (২৯), শানারা প্রকাশ সাইরু (৩০), ঝর্ণা আক্তার (১৯), সুমি আক্তার (৩৫), জান্নাতুল খানম (২৩), মনিকা আক্তার পারুল (১৮), খাদিজা আক্তার (১৮), সাব্বির হোসেন (১৯) ও দিয়া মিন মনিকা (১৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।