শিরোনাম

জামালপুর, ১৬ জুন, ২০২৬ (বাসস) : জামালপুর ৩৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) আজ সকালে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬শ’ ৪০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে।
জামালপুর ৩৫ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি দল কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি বিওপি’র খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে সকাল ৮টা ২০ মিনিটে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করে।
এ ব্যাপারে চর রাজিবুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।