শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬(বাসস): অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
রোববার এই অভিযান পরিচালিত হয়। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ইমরান হোসেন (৪০), রায়হান আহম্মেদ বাপ্পী (২১), মো. পারভেজ, রাকিব হাসান সজিব (৩৩), আবু তাহের, মো. শাহিন (৩০), মো. রবিউল (১৯), মো. ইব্রাহিম (২০), মো. নিরব (২২) ও মো. রাজিব আহম্মেদ।
অন্যদিকে মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. তুষার (২২), মো. রফিকুল ইসলাম (২১), মো. সুজন (২৬), মো. আকাশ (২১), মো. জোহা (২২), মোসা. রুমা আক্তার (৩২), মো. শাহীন মিয়া (৩৬), মো. ফরিদ, মো. রাকিব (৩০), মো. মোবারক (২০), মো. আজিম (২০) ও মো. মোনতাছির (১৮)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।