বাসস
  ১৪ জুন ২০২৬, ১৭:৩৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৩১ মামলা

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৩১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ১টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৭ টি ট্রাক, ১৯ টি সিএনজি  ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ২টি ট্রাক ২৬ টি কাভার্ডভ্যান, ৭৩ টি সিএনজি ও ২১৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ২১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ১টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি, ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৩০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪ টি বাস, ৪টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৬৯ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৫ টি বাস, ১টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩০১ টি গাড়ি ডাম্পিং ও ২১৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।