শিরোনাম

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার ও শুক্রবার ২ হাজার ৮৮০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ সহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০ টি বাস, ৫ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ১৮৭ টি সিএনজি ও ৩৫০ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭ টি বাস, ১৯ টি ট্রাক, ৪৭ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ৪১৪ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ৯ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৮৯ টি সিএনজি ও ৩৯৬ টি মোটরসাইকেলসহ মোট ৬২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০ টি বাস, ১১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ৩১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৭ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ২৬৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৯৮ টি গাড়ি ডাম্পিং ও ৪০০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।