বাসস
  ১৩ জুন ২০২৬, ১৫:১৯

আদ-দ্বীন হাসপাতালের রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : আদ-দ্বীন হাসপাতালের রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঢাকার সরকারি সকল হাসপাতালের পরিচালকদেরকে এ নির্দেশ দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর লাইসেন্স বাতিল করা হয়েছে। এমতাবস্থায় উক্ত হাসপাতাল হতে রেফারকৃত রোগীকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

চিঠিতে বলা হয়, এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদেরকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।