শিরোনাম

ঢাকা, ১২ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. সাগর দেওয়ান (১৯), মো. গোলাম রাব্বি (২২), মো. মনির হোসেন (৩৫), মো. লিটন (৩৮), মো. জাবেদ হোসেন (২৬), রুনু আক্তার ওরফে রুনা আক্তার ওরফে সোহানা (৩৫), শারমিন আক্তার (১৯), মো. রমজান হোসেন (৩৭), মো. কাজী এনামুল হক সুমন (৪০), মিতু (২৩), মো. মোবারক মোল্লা (৪৬), মো. শাওন (৩০), মো. রাসেদুল ইসলাম (৩০), মো. আকাশ সরকার (২৯), মো. নাঈম (২১), মো. ফয়সাল (৩০), মো. ছাইফুল ইসলাম (২৬), মো. মাহমুদ হাসান (২৮), মো. কালাম (৪৮), মো. রফিক (৫৩), সালাউদ্দিন (৫০), মো. শামীম (৫০), মো. সুজন তালুকদার (২৮), মো. উসমান (২৯) ও মো. আবু বকর সিদ্দিক (৪০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।