বাসস
  ১২ জুন ২০২৬, ১০:৫০

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ

রাউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।ছবি: বাসস

রাজশাহী, ১২ জুন, ২০২৬ (বাসস): রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে তাকে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়েছে, মো. আবুল কালাম আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করতে হবে।
 
তিনি যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও জানানো হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।