শিরোনাম

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায়
কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. শফিকুল ইসলাম (৩৫), মো. শাহিন মিয়া (২৪), মো. রমজান খান (২০), মো. সোহরাব আলী ওরফে হৃদয় (২৫), মো. রেজাউল করিম (৩৭), মো. মিন্টু (৪০), মো. সোহেল ইসলাম (২৫), এমরান হোসেন এমরান আবুল (২৮), মো. রানা (২৮), কিরন শিকদার (৩০), মো. স্বজল খান (২১), আবদুল্লাহ আল ইনাম (২০), মো. রানা (২০), মো. রমজান আলী (২৭), মো. লিটন, মো. লিটন, মো. লিটন, এম এ হান্নান সরকার, মো. হোছাইন (২০), আব্দুল আলী (২০), মো. শামীম (৩০), মো. রাসেল ফরাজী (৩১), মো. রাসেল প্রামানিক (২৪), মো. বিল্পব তানজিল (২৫), মো. আলমগীর (৩০), মো. সিফাত উদ্দিন (২০), মোহাম্মদ রমজান আলী (৩১), মো. রহিম মিয়া (২৭), মো. হাফিজুল কাওসার (৩৫), আল আমিন (২৫), মো. বিদ্যুৎ ইসলাম ওরফে সাগর (২০), মো. স্বপন, মো. শাহিন (২৭), রেখা আক্তার (৩০), আজিজুল শেখ রাজু (৪০), মো. ইউনুস আলী (৩৬), মো. মনিরুল ইসলাম (৩৫), সোহেল (৩৫) ও মো. ওয়াহিদ হাসান (৩২)।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন, আদাবর থানায় ২ জন ও হাতিরঝিল থানায় ৪ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।