বাসস
  ১১ জুন ২০২৬, ২৩:১৫

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি 

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): পুলিশের উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলি, একই সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি, অপরদিকে পুলিশ সুপার (মৌলভীবাজার) ঢাকায় পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. রিয়াজুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি, এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ (পুলিশ সুপার) পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত  মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়াও, সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

অপরদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ অধিদপ্তর ঢাকায় রিপোর্টকৃত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।