শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা অ্যালবিনো বাফেলো (সাদা মহিষ) দেখতে আগত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সাদা মহিষটির খাঁচার পাশে পরিচিতি সম্বলিত বোর্ডের সামনেও দাঁড়িয়ে দর্শনার্থীরা সেলফি ও ছবি তুলছিলেন।
রাজধানীর মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বিশেষ বৈশিষ্ট্যের এই সাদা মহিষটি দেখতে এল-০৭ নম্বর খাঁচার সামনে আগ্রহী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মহিষটি গত বুধবার রাতে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই চিড়িয়াখানার নতুন এ অতিথিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেতে শুরু করে। নতুন ও বিরল বৈশিষ্ট্যের প্রাণী হওয়ায় এটি দেখতে মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে।
চিড়িয়াখানা সূত্র জানায়, দর্শনার্থীদের অবগতির জন্য মহিষটির খাঁচার সামনে একটি পরিচিতিমূলক ট্যাগ সংযুক্ত করা হয়েছে, যেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে অষনরহড় ইঁভভধষড় উল্লেখ রয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য ও ব্যতিক্রমী উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।
গাজীপুর থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, চিড়িয়াখানায় এসে ঘুরে ঘুরে বিভিন্ন প্রাণীর খাঁচায় রাখা প্রাণীদের দেখেছি। কিন্তু একটি খাঁচাকে ঘিরে ভিড় থাকায় কাছে এসে দেখছি সাদা মহিষকে। এর আগে কখনো এমন ধরনের মহিষ দেখতে পাইনি। আমরা দিনটিকে স্মরণীয় রাখতে পরিবারের সবাই সাদা মহিষটির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছি।
উল্লেখ্য, কোরবানির জন্য বহুল আলোচিত বিরল প্রজাতির অ্যালবিনো প্রজাতির মহিষটিকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থানায় নিয়ে আসে। পরে একে সংরক্ষণের জন্য মিরপুর চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।