বাসস
  ২৯ মে ২০২৬, ১৩:২৪

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ গার্ড অব অনার প্রদান ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।ছবি: বাসস

 

লালমনিরহাট, ২৯ মে, ২০২৬ (বাসস : লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায়দাফন

সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেওতি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের জানাজার পূর্বে বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ গার্ড অব অনার প্রদান ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুর বেজে ওঠে। পরে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা,পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।