শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ শিশু মারা গেছে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৭২ জন।
এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৮৩৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৭৯।
এছাড়াও, একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৯ হাজার ৯০৩ জন।