শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
আজ (বুধবার) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হল-মো. শহিদুল ইসলাম (৩৩), রাব্বি হোসেন আরিয়ানা (১৯), গোলাম মোস্তফা খোকন (৪১), মো. শাওন (২৫), মো. আবু সাইদ পিন্ট (৫৫), মো. পারভেজ হাসান (৩০), মো. মনির হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫), মো. তাদসীস হাসান ওরফে রনি (২৯), মো. শাওন (২২), মো. আরাফাত (২৪), মো. রাব্বী (২১), মো. শহীদুল ইসলাম (৩০), মো. রোবায়েত হোসেন (২৭), মো. সায়মন আহমেদ (২৫), মো. আব্দুল মালেক ফয়সাল (৩৯), মো. আরিফ হোসেন (৩৪) ও মোছা. শাহিদা বেগম (৩০)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।