বাসস
  ২৭ মে ২০২৬, ১৫:৫০

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ 

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

গতকাল (মঙ্গলবার) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হল-মারুফ (২২), রাসেল সরদার (৩০), মো. সেলিম (৪৫), মো. সাইফুল ইসলাম (৩২), মো. অমিত ব্যাপারী (২৮), মো. রেজাউল (২৭), মো. বাচ্চু (৫০), মো. আবদুল বেপারী (৪২), মো. শাহিন (৩৭), মো. আলম মিয়া (৫২), মো. মুকলেছ (৩৯), মো. জাহিদ হোসেন (৫৫) ও সেতু।

তাদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন মামলায় দু’জন, গ্রেফতারি পরোয়ানামূলে একজন ও মোবাইল কোর্টে নয়জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।