শিরোনাম

সাতক্ষীরা, ২৬ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা জাতায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা ও দেবহাটা উপজেলার মোট পাঁচশ’ দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে জনপ্রতি দুইহাজার টাকা করে ঈদ সম্মানী প্রদান করা হয়েছে।