শিরোনাম

ঢাকা, ২৬ মে ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মাহাবুব পাপ্পু (৩৬), মোছাঃ তুলি বেগম (২৮), মো. হেলাল (২৪), সিফাত (১৯), মো. ইমন হোসেন (১৯), মো. সুজন (৪২), মো. আলী হোসেন (৩২), মো. আসাদুল (২৪), মো. নজরুল ইসলাম (২৪), মো. ফজলে রাব্বী (৩০), মো. হারুন অর রশিদ (৭৪), মোসাঃ মোর্সেদা খানম ও মো. সাখওয়াত হোসেন।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন ও মোবাইল কোর্টে সাতজন রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।