শিরোনাম

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির কারানির্যাতিত ও অসহায় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; এমপি।
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহারও বিতরণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে গতকাল আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৪ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।