শিরোনাম

ঢাকা, ২৫ মে, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাশিদুল হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে রাশিদুল হাসানের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ রাশিদুল হাসানের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।