শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর মুগদা থানা এলাকায় শুক্রবার পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (৩৫), মো. পারভেজ (৩০), মো. জীবন (২৪), রিপন (২২), মো. ফাহিম আহমেদ (১৯), মো. মামুন মিয়া (৩০), মো. ফয়সাল আহমেদ (২৮), মো. মাহফুজ আহমেদ (২৫), মো. আরমান হোসেন (২৬), আনিছ মিয়া (২১), মো. হোসাইন মিয়া (২৬), মো. জজ মিয়া (৪৭), শফিকুল ইসলাম শাহিন (৪০), আসিফ খান (২২) ও হামিন হামিদ ইনান (২৩)।
মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।