শিরোনাম

খুলনা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের পবিত্র কেন্দ্র। সেখানে প্রাধান্য পাবে শিক্ষামূলক কার্যক্রমই, রাজনৈতিক নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বদা সার্বজনীন রাখতে হবে, যেখানে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার অধিকার সমানভাবে নিশ্চিত থাকবে।
তিনি গতকাল শুক্রবার সকালে খুলনার রূপসার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। আধুনিক এই ভার্চুয়াল যুগে প্রবেশ করতে হলেও প্রথমে আমাদের পুঁথিগত শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। কারণ, বই-ই আমাদের সঠিক জ্ঞান, মূল্যবোধ ও চিন্তাশক্তি গড়ে তোলে। শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শেখাই প্রকৃত শিক্ষা। আর সেই শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই। তাই সকল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। তোমাদের মধ্য থেকেই গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই এখন থেকেই নিজেদের সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, পরিশ্রম এবং নৈতিকতার সমন্বয়েই একজন সত্যিকারের মানুষ তৈরি হয়। তাই তোমাদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে হবে। তাহলেই তোমাদের কাছে সফলতা অবশ্যই ধরা দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব সরকারের সভাপত্বিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি’র বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হারুন অর রশীদ, জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত অ
তিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, প্রকৌশলী সুখেন রায়, মো. শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা হেলাল, মো. মোজাফফর হোসেন, লিয়াকত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আতাউর রহমান ফকির, প্রধান শিক্ষক হায়দার আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মিকাইল বিশ্বাস, এড. মোস্তাফিজুর রহমান, শিক্ষক তাপস ভট্টাচার্য, মো. হযরত আলী, মো. মঞ্জুরুল ইসলাম, সেহেলি নাসরিন, সুচিত্রা দাস, মো. জামাল উদ্দিন, উত্তম কুমার চ্যাটার্জী, সৌমেন দেবনাথ, সরজিত মন্ডল, প্রবীর দেবনাথ, আমেনা পারভিন, খুলনা জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তানভির আহম্মেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান বিপ্লব, জাহিদুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, যুবদল নেতা শাহ জামান প্রিন্স, বশির হায়দার পল্টু, রাজু দাস, মিকাইল হোসেন, অন্তর হোসেন মাসুম, মো. রয়েলও রহিমা আক্তার নয়ন প্রমুখ।