বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২৩:৫৪

কিরগিজে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিশকেক সফর

ছবি: বাসস

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গত ১৬-১৭ এপ্রিল কিরগিজস্তানের রাজধানী বিশকেক সফর করেছেন|

সফরকালে তিনি কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ, উপ-শিক্ষামন্ত্রী ড. দুরুস কোঝুয়েভসহ পররাষ্ট্র,রাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ˆবঠক করেন|

এছাড়া রাষ্ট্রদূত সেলিমবেকভ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও রেক্টরদের সাথে সাক্ষাৎ করেন| এসব ˆবঠকে দু’দেশের ¯^ার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়|

দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অঙ্গনে বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনার পাশাপাশি এসব ˆবঠকে রাষ্ট্রদূত কিরগিজস্তানের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ভিসা জটিলতা নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন| এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন|

এছাড়া ড. মনিরুল ইসলাম কিরগিজস্তানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার আহ্বান জানান| প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, যোগ্যতা ও আচার-আচরণের প্রশংসা করে কিরগিজ কর্তৃপক্ষ এসব বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে রাষ্ট্রদূতকে জানান|

এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কে বিশেষ করে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং দু’দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রসমূহে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা যায়|